ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ১০:৩২, ২৮ অক্টোবর, ২০২১

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম–৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম–৩ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু,জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি চাষী এম এ করিম, শেখ রিয়াজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান সাজু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান রাজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম গোলাম মওদুদ সুজন,জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান, রুহুল আমিন দুলাল, মতি শিউলী, সাজাদুর রহমান তালুকদার সাজু, অধ্যক্ষ আহসান হাবীব রানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।

এছাড়াও জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ–সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT