ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:৫৬, ৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে ইউএনও শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান প্রমুখ। শেষে জীবিত ১৫১জন ও মৃত ২৯৩জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT