ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:৩৪, ২৫ জুন, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় এনামুল হক(১৭)নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আরো দুই যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার(২৫ জুন) সকাল ১১ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর জোরাদেবি মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল ইসলাম উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বুড়ীমারী স্থলবন্ধর থেকে একটি পথর বোঝাই ট্রাক লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ওই সময় সারপুকুর জোরাদেবী মন্দির এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক কে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক এনামুল হক মারা যান। ওই সময় অটো রিক্সার দুই যাত্রী আহত হয়েছেন। তারা দুজনেই প্রথমিক চিকৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT