ঢাকা (রাত ১:৩৮) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীদের মানববন্ধন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার বেলা ১২:২৮, ২ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ব্যাংকের গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা বাজারের আহম্মাদীয়া প্লাজার সামনে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী সমাজ, গ্রাহক ও বিনিয়োগকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক এবং ইসমাঈল হোসেন তালুকদার। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি স্বচ্ছ, স্থিতিশীল ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, ব্যাংক ও গ্রাহকের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক অটুট রাখতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংককে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তারা।

সমগ্র মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ।

মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দেশের লাখো গ্রাহকের আস্থা ও আমানতের প্রতীক ইসলামী ব্যাংককে কোনো লুটেরা চক্র বা স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া যাবে না। ব্যাংকের স্বচ্ছতা, সুশাসন ও গ্রাহকস্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT