ঢাকা (রাত ১:২৬) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

যেখানে শেখ মুজিব ব্যর্থ, সেখানে জিয়াউর রহমান সফল : ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার সন্ধ্যা ০৬:০৭, ৩০ মে, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) উপজেলা চত্ত্বরে দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “যেখানে শেখ মুজিবুর রহমান ব্যর্থ, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল রাষ্ট্রনায়ক।” তিনি দাবি করেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মসূচি আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সালাউদ্দিন সরকার, সদস্য সচিব মিজানুর রহমান, প্রফেসর শহীদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়ানল আবেদীন, সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT