ঢাকা (বিকাল ৫:০৮) শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনার উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে বিএনপির নবগঠিত কমিটি: ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার দুপুর ০৩:১৮, ২ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, মেঘনার উন্নয়ন ও অগ্রগতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শনিবার (২ মে) দুপুরে মেঘনা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

ড. মারুফ হোসেন বলেন,

“মেঘনা উপজেলার উন্নয়নকে এগিয়ে নিতে বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি জনবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,

“দেশ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আপনারা সেই অগ্রযাত্রার অংশীদার। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই হবে আগামীর বিএনপির মূল লক্ষ্য।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,

“দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দায়িত্ব।”

সভায় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দিলারা শিরিনসহ দলীয় নেতৃবৃন্দ।

সভাটি নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবং নবগঠিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT