ঢাকা (রাত ১২:১৭) বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড.খন্দকার মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার রাত ০৯:৫৬, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশুকন্যা লামিয়া (৮)র চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট আপীল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।

 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ অসহায় শিশুকন্যা লামিয়া (৮)কে দেখতে গিয়ে এই কথা জানান ড.খন্দকার মারুফ।

তিনি(ড.মারুফ) অসুস্থ শিশু কন্যা লামিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। ড.খন্দকার মারুফ এই সময় শিশু লামিয়ার সার্বিক চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা জানান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এম.এম মিজানুর রহমান ও আবু ইউসুব নয়ন প্রমুখ।

 

উল্লেখ্য, ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া (৮) মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের কন্যা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT