ঢাকা (সন্ধ্যা ৬:১৪) শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার দুপুর ০২:৫৭, ১৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়ার এলাকায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১ টায় নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রধান মাধ্যম। তিনি শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার পরামর্শ দিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT