ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ১০:৩৭, ১১ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে তুষার মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্কুলছাত্র তুষার মিয়া উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও একই ইউনিয়নের পাছার গ্রামের এন্ট্রাস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) দুপুরে সে মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিন বিকালে ধোপাজাঙ্গালিয়া গ্রামে আবুল কাশেমের পুকুর পাড়ের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও একটি খাতা উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই স্কুলছাত্রকে তার বাবা-মা বকা দেয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে চিরকুট লেখা একটি খাতা উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT