ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাণীনগরে সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock শনিবার সন্ধ্যা ০৬:১৩, ১২ জুন, ২০২১

নওগাঁর রাণীনগরে সাহাজুল ইসলাম নামে এক সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার জেঠাইল গ্রামে চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। সাহাজুল জেঠাইল গ্রামের মৃত আসাদ আলীর ছেলে এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার রাণীনগর প্রতিনিধি।

সাহাজুল ইসলাম জানান, নিজ গ্রামে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পুকুরে খাবার দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে ওঠে দেখতে পান কে বা কাহারা শত্রুতাবসত পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ৪৫/৫০ মন শিং,মাগুড় ও রুই মাছ মরে ভেসে ওঠেছে। এতে তার ৬ লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT