ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রাণীনগরে তেলের ব্যারেল হতে যুবকের মরদেহ উদ্ধার

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock সোমবার দুপুর ০৩:৩৮, ১৯ এপ্রিল, ২০২১

নওগাঁর রানীনগরে একটি পুকুরে ভাসমান তেলের ব্যারেলের ভিতর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানায়, স্থানীয়রা সকাল ১০টায় স্থানীয়রা একটি পুকুরে ভাসমান তেলের ব্যারেলে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোববার রাতে দূবৃত্তরা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে খালি তেলের ব্যারেলে ভরিয়ে রাস্তার পাশের একটি পুকুরে ফেলে যায়। এছাড়াও প্যান্ট শার্ট পরিহিত ওই যুবকের মৃতদেহের বেশ কয়েক জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT