ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনায় মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার সন্ধ্যা ০৬:১০, ১৭ জুন, ২০২৬

মেঘনা উপজেলার লুটেরচর কান্দারগাঁও নূরানী তালীমুল কুরআন দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তি, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষ করে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আজ যারা সম্মাননা ও বৃত্তি পেয়েছে, তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।”

পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সিনিয়র আহ্বায়ক এসএম সালাউদ্দিন সরকার, সদস্য সচিব এসএম মিজানুর রহমান প্রমুখ। পরে

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT