ঢাকা (সন্ধ্যা ৭:৩৫) বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের আহ্বান: ড. মোশাররফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার সন্ধ্যা ০৬:১৩, ২০ মে, ২০২৬

মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে বুধবার (২০মে) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

সভায় তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে এসব অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদদীন লন্ডনীসহ বিএনপি উপজেলার নেতারা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT