মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি: ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বুধবার সকাল ০৮:৫৬, ৮ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ১ নম্বর ইউনিয়নে মাদক, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, ইমাম, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদক, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। আপনারা যেকোনো অপরাধের তথ্য নির্ভয়ে পুলিশকে জানাবেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে। আমরা চাই দাউদকান্দিকে একটি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত, নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে। এ লক্ষ্য অর্জনে সকল শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
সভায় উপস্থিত বক্তারা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এতে বক্তব্য রাখেন, দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর আলী মেম্বার, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, নাজিমউদ্দীন মাস্টার,
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য মামুন আহমেদ সরকারসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।


