ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাতৃছায়া একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার বিকেল ০৫:৪০, ২০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মাতৃছায়া একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার (২০ এপ্রিল) সকালে মাতৃছায়া একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বায়োজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু কোরাইশ আপেল, লিটন সরকার বাদল ও হোসাইন মোহাম্মদ দিদার।

প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন মোল্লা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT