ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ২০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

ভোলা জেলা ২৪৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:২০, ৫ মার্চ, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :  ভোলা সদর থানার কাচিয়া এলাকা থেকে ২০পিচ ইয়াবা সহ মো. কামরুল হাসান(২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে ভোলা সদর থানার কাচিয়া পরানগঞ্জ ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. কামরুল হাসান ভোলা সদর থানার সাহামাদার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. আমির হোসেনের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার কাচিয়া পরানগঞ্জ ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.কামরুল হাসান নামে এক যুবককে ২০পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT