ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় নানা বাড়ী বেড়াতে এসে লাশ হলো মাহিয়া

ভোলা জেলা ২৬৪০ বার পঠিত
দূর্ঘটনায় নিহত শিশু
দূর্ঘটনায় নিহত শিশু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার বেলা ১২:১৮, ২০ ডিসেম্বর, ২০১৯

কামরুজ্জামান শাহীন,ভোলা:  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ইউছুব আলী পাটওয়ারী বাড়ির এলাকায় দক্ষিণ আইচা টু শশীভূষণ সড়কে মোটি টেম্পু চাপায় মাহিয়া (৫) নামের এক কণ্যা শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউছুব আলী পাটওযারী বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত শিশু মাহিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে।সে মায়ের সাথে কয়কদিন হলো নানা বাড়ি বেড়াতে আসে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে মাহিয়া নানা বাড়ি থেকে চকলেট কিনতে শশীভূষণ টু দক্ষিণ আইচা সড়কের পাশে দোকানে যায়, চকলেট কিনে মাহিয়া বাড়ি ফেরার সময় দক্ষিণ আইচার দিক থেকে আসা একটি দ্রুত গামী একটি মোটি টেম্পু তাকে পিছন দিক থেকে চাপা দেয়, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মাহিয়া মায়ের সাথে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নানা ইউছুব আলী পাটওয়ারী বাড়িতে বেরাতে আসে,তার অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে পুলিশ মোটি টেম্পুটিকে আটক করেছে।শশীভূষণ থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। এখন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT