ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় তেতুঁলিয়া নদীতে ট্রলারে ডাকাতির চেষ্টায় ৩ জলদস্যূ আটক

ভোলা জেলা ২৪৮১ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock মঙ্গলবার রাত ০৯:২৭, ২১ জুলাই, ২০২০

ভোলার তেতুঁলিয়া নদীতে মহিষের ট্রলারে ডাকাতির চেষ্টাকালে মো. মানিক আকন (২৭), জাকির হোসেন (৩৫), ও মো. হেমায়েত উদ্দিন (২৫) নামের ৩ জলদসূকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

মঙ্গলবার (২১জুলাই) ভোরে ভোলা সদরের ভেলুমিয়া ১৫ নম্বর চর এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মো. মানিক আকন ,জাকির হোসেন ও মো. হেমায়েত উদ্দিন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তেঁতুলিয়া নদীর ভোলা সদরের ভেলুমিয়া ১৫ নস্বর চর এলাকায় অভিযান চালিয়ে একটি মহিষের ট্রলারে ডাকাতির চেষ্টাকালে মো. মানিক আকন, জাকির হোসেন ও মো. হেমায়েত নামের ৩ জলদস্যূকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা মাহাবুবুল আলম শাকিল আরো বলেন, আটক জলদস্যূরা পটুয়াখালীর ডাকাত মহসিন গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অস্ত্র ও ডাকাতির মামলার দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT