ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:২৩, ২৫ এপ্রিল, ২০২০

জেলা প্রতিনিধিঃ  ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর দুই দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোলা জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় এই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া এখনো যায়নি। ভোলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধের ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই তার মৃত্যু হয়। তবে দুই দিন আগে তার নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, এই বৃদ্ধ করোনায় মারা যাননি। গত ২৩ এপ্রিল ওই বৃদ্ধকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখার পর নমুনা রিপোর্ট সংগ্রহ করে পাঠানো হয়েছে কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি। তাই বলা যায় করোনায় তার মৃত্যু হয়নি।
এদিকে জেলায় করোনা সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে শনিবার আরো ৩টি রিপোর্টসহ ২২৬টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। জেলায় করোনা শনাক্ত হয়েছে দুই জনের।

এছাড়াও জেলায় সর্বমোট ১১৯৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫০৮ জন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT