ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলা জেলা ২৫৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:৫০, ৯ অক্টোবর, ২০১৯

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ বুয়েটে’র মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার(৯অক্টোবর) বিকেলে ভোলা সদর রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা ছাত্রদল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর রোড মহাজনপট্টি এলাকা ঘুরে পুনরায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো,নুরে আলম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজি ,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরিফ সহ ভোলা জেলা, সদর উপজেলা, কলেজ ,পৌর ও ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতুবৃন্দ।
এসময় নেতারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী গোলামী চুক্তির ফেসবুকে প্রতিবাদ করায় সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের দিয়ে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে।আবরার হত্যাকারী প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান তারা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT