ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ আবুল কালাম আজাদের যোগদান

ভোলা জেলা ২৭৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৩০, ৭ জুলাই, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ   ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদকে বরণ করে নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান। তিনি ২৭ তম ব্যাচের কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বরিশালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে মহামারী করোনা ভাইরাসের মধ্য অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এছাড়াও করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মখু যোদ্ধা হিসেবে মাঠে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। গত ২৯ জুন বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল। গত ৩০ জুন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি করা হয়।

উল্লেখ্য ৩০ জুন অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মো. মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত এই আদেশে সারাদেশের বিভিন্ন জেলায় ৩৬ জন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT