ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিশাল শোডাউন নিয়ে পথসভায় যোগদান করলেন আ’লীগ নেতা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০৯:৫২, ২৭ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি’র নির্বাচনী পথসভায় বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে মাওহা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পুতুলের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।

উল্লেখ্য, রফিকুল ইসলাম পুতুল আসন্ন মাওহা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT