ঢাকা (রাত ১:২৭) বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দাউদকান্দি ও মেঘনাবাসীকে শুভেচ্ছা জানালেন ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার দুপুর ০২:৫৩, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও মেঘনা উপজেলাবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার অনন্য শিক্ষা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলকে মানবকল্যাণ ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বার্তায় আরও বলা হয়, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত রয়েছে ঈদের প্রকৃত সৌন্দর্য। সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন।”

শুভেচ্ছা বার্তায় দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও মেঘনা উপজেলাবাসীর সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT