ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁর নজিপুরের ক্লিনিক থেকে নার্সের মৃতদেহ উদ্ধার

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার সন্ধ্যা ০৬:৫৬, ১৮ নভেম্বর, ২০২০

নওগাঁর নজিপুর ইসলামিয়া ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (১৯) নামের এক নার্সের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে ক্লিনিকের একটি রুমে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মীম ধামইরহাট উপজেলার মহেশসর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মীম নজিপুর ইসলামিয়া ক্লিনিকে নার্সের কাজে নিয়োজিত ছিল। সকালে তার রুমের জানালা দিয়ে মীমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ক্লিনিকের লোকজন। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারন জানা যায়নি।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। এবিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT