ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ধর্মপাশার জয়শ্রীতে সম্প্রসারিত বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত

মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ Clock সোমবার রাত ০৯:১১, ২৪ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সম্প্রসারিত বিট পুলিশিং কর্মকর্তার কার্যালয়ের কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূল ও বাল্য বিবাহরোধসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার দুপুর একটার দিকে এই সভার আয়োজন করা হয়।

জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়শ্রী ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা থানার এসআই হাবিবুর রহমান, জয়শ্রী ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, ইউপি সদস্য স্বপন মিয়া, মুখলেছুর রহমান, পুস্প আক্তার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT