দাউদকান্দি উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সিআইপি মো. জাকির হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার দুপুর ০২:৪৯, ২০ মার্চ, ২০২৬
দাউদকান্দির মানুষের জীবনে ঈদের আনন্দ মানেই এক অনাবিল উৎসব, সম্প্রীতি আর ভালোবাসার মিলনমেলা। সেই আনন্দঘন মুহূর্তে দাউদকান্দিবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গৌরীপুরের কৃতি সন্তান ও দুবাইপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মো. জাকির হোসেন।
প্রবাসে থেকেও নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসা সবসময়ই অটুট। দাউদকান্দির মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার আশা ব্যক্ত করেন। ঈদকে ঘিরে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তুলে ধরেন শৈশবের সেই নির্মল আনন্দ, পরিবার-পরিজন ও এলাকাবাসীর সঙ্গে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ যেন সকল ভেদাভেদ ভুলিয়ে দিয়ে মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। দাউদকান্দির সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে তিনি সবাইকে জানান—ঈদ মোবারক।


