ঢাকা (রাত ৮:৪৭) সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার সন্ধ্যা ০৭:৩০, ২০ এপ্রিল, ২০২৬

“হাম হবে না আর ভয়, টিকা নিলে হবে জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম. আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মো.আহসান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার। ইউনিসেফ, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানান।

এই কর্মসূচির মাধ্যমে উপজেলার শিশুদের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT