ঢাকা (রাত ১১:১২) মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা লতিফ ভূইয়ার ইফতার ও মতবিনিময় সভা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার রাত ০৯:৫৩, ১৭ মার্চ, ২০২৬

দাউদকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমএ লতিফ ভূইয়া।

 

মঙ্গলবার (১৭ মার্চ) দাউদকান্দি উপজেলা সদরের ‘ভুইয়া প্লাজা’র টপ ফ্লোরে বিএনপি নেতা এমএ লতিফ ভূইয়ার ব্যক্তি উদ্যোগে সাংবাদিকদের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এতে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ভুঁইয়া প্রমুখ।

 

ইফতার পূর্ব আলোচনায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া বলেন, দাউদকান্দি ও মেঘনার উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা, নবনির্বাচিত এম.পি ড.খন্দকার মোশাররফ হোসেন নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি তারুণ্যের অহংকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করতে অবিরাম বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।

 

তিনি বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতীয় উন্নয়ন অগ্রগতিতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভুমিকা অপরিহার্য।

এমএ লতিফ ভূইয়া বলেন, দাউদকান্দি ও মেঘনার নন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বিগত সময়ে একাধিকবার মন্ত্রী ও এমপি থাকাকালীন এলাকায় যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। আগামী দিনেও তিনি মানুষের কল্যাণে প্রয়োজনীয় সকল অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন। সাংবাদিকদের গঠনমূলক আলোচনা ও উন্নয়ন চিত্র মিডিয়ায় তুলে ধরার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT