ঢাকা (সন্ধ্যা ৭:৪৫) শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জুলাই যোদ্ধাকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শুক্রবার সন্ধ্যা ০৬:০৮, ১০ এপ্রিল, ২০২৬

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জুলাই যোদ্ধাকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাউদকান্দি উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

 

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার শহীদ রিফাত শিশু পার্কে শহীদ বাবু মুক্ত মঞ্চের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

এই মামলায় প্রতিহিংসামূলকমভাবে সাকিব সরকার রাব্বি ও তার আপন বড় ভাই প্রবাসি নবীর হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন বক্তারা।

 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বৈষম্যবিরোধী আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত।

 

বক্তব্যে তিনি বলেন, আপনারা সকলেই অবগত আছেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ই আগষ্টে সংঘটিত হওয়া দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে মরহুম সুলতানকে হত্যা করা হয়। অথচ সেই হত্যাকান্ড মামলাতেই দাউদকান্দি বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের প্রধান মুখপাত্র মো. সাকিব সরকার রাব্বিকসহ তার বড় ভাই নবীর হোসেনকে গতকাল রাত আনুমানিক আড়াইটার সময় তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অথচ তারা উক্ত মামলার এজাহার নামীয় আসামী না এবং উক্ত হত্যাকান্ডের সাথে কোন অংশে জড়িত না।

 

আতিক ইসলাম আরও বলেন,ঘটনার দিন সাকিব সরকারের বড় ভাই নবীর হোসেন সুলতান হত্যার ঘটনার সময় বিদেশে ছিলেন। সে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি উপজেলার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে সাকিব সরকার রাব্বি ও তার বড় ভাই নবীর হোসেনের নি:শর্ত মুক্তির দাবি জানি জানাচ্ছি।নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন।

 

 

তিনি বক্তব্যে বলেন, এই মামলায় একজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমরা দ্রুত জুলাই যোদ্ধা সাকিব সরকার রাব্বি ও তার আপন ভাই নবীর হোসেনকে মুক্তির দাবি জানাই।

 

এর আগে পুলিশ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার গৌরীপুর এলাকার নিজ বাসা থেকে এদিন দিবাগত রাত আড়াইটায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন,

“মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সুলতান হত্যা মামলায় ধৃত আসামিদ্বয় সাকিব সরকার রাব্বি ও নবীর হোসেন ঘটনার সঙ্গে জড়িতের তথ্য পাওয়া গেছে। এ জন্যই আসামিদ্বয়কে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন— তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জহির হোসেন মেম্বারের ছেলে মো. সাকিব সরকার রাব্বী (২৪) ও মো নবীর হোসেন (৪৩)।

 

এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পৌরসভা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম, মূখ্য সংগঠক ফয়সাল শিকদার, মূখ্য সংগঠক মোহাম্মদ সাগর,সহ-মূখ্য পাত্র(উপজেলা) মোহাম্মদ ইমন মিয়া, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইজউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক (উপজেলা) আব্দুর রহিম প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT