ঢাকা (সন্ধ্যা ৭:৪৬) মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে জুলাই যোদ্ধার মুক্তির দাবি ও এএসপি তানভীরের প্রত্যাহার দাবিতে মহাসড়ক অবরোধ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার বিকেল ০৪:৩৬, ১৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাউদকান্দি উপজেলা শাখার মুখপাত্র জুলাই যোদ্ধা মো. সাকিব সরকার রাব্বির মুক্তির দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দাউদকান্দি বিশ্বরোড অংশ অবরোধ করেছেন জুলাই যোদ্ধার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার (১৪এপ্রিল) ১১টায় মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে আন্দোলনে জুলাই যোদ্ধা সাকিব এর দ্রুত মুক্তির দাবি জানান। পাশাপাশি জুলাই যোদ্ধাকে অকারণে ও বিনাদোষে এই মামলায় আসামী করার দায়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) তানভীর ফয়সালকে দ্রুত প্রত্যাহার দাবি জানান মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী জুলাই যোদ্ধারা।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত বলেন, গত ৯ এপ্রিল সুলতান হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন দাউদকান্দি শাখার মুখপাত্র সাকিব সরকার রাব্বি ও তার ভাই নবির হোসেনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ওই মামলায় তারা এজহারনামীয় কোনো আসামি ছিল না। মামলার বাদি আদালতে সাকিব এই মামলার জড়িত নয় মর্মে এভিডেভিড দিলেও জামিন পায়নি। আমরা অবিলম্বে সাকিব ও তার ভাই নবিরের মুক্তি দাবী করছি।

তিনি বলেন, যেহেতু আজ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনা ঘটেছে, তাই আমরা মহাসড়কে বেশিক্ষণ অবস্থান করবো না। শুধু আমাদের দাবিটি জানাতে মহাসড়কে এসেছি।

 

এদিকে প্রায় ৪০ মিনিট ধরে বিক্ষোভকারীরা মহাসড়কে মিছিল ও প্রতিবাদ জানাতে গিয়ে

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যানজটের সৃষ্টি হয়।

 

পরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ঘটনাস্থলে এসে বৈষম্যবিরোধী আন্দোলনের

ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিভৃত করার চেষ্টা করেন। এতে বিক্ষোভকারীরা আস্বস্ত হলে পরে মহাসড়ক ছেড়ে দিলে যানজট কমতে থাকে।

 

প্রায় ৪০ মিনিটের অবরোধে মহাসড়কের উভয় দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল সুলতান হত্যা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলন দাউদকান্দি শাখার মুখপাত্র সাকিব সরকার

রাব্বি ও তার ভাই নবির হোসেনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT