ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে গ্রাম পুলিশের চৌকিদারি প্যারেড: ভালো কাজের স্বীকৃতিতে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার রাত ০৮:০৮, ৮ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা এলাকার ১৫টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দাউদকান্দি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এ প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

প্যারেড শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদক, চুরি, ডাকাতি ও কিশোর অপরাধ দমনে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা গ্রাম পুলিশ সদস্যদের উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

 

ওসি আরও বলেন, পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের সঙ্গে সমন্বয় করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।

উল্লেখ্য, দাউদকান্দি মডেল থানায় যোগদানের পর থেকেই ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করে আসছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT