ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত

DNCCs garbage truck
ডিএনসিসির ময়লার গাড়ি । ফাইল ছবি

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার সকাল ১১:১৫, ১৮ মে, ২০২৫

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির চাপায় হাবিবুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপনগর শিয়ালবাড়ী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাবিবুর রহমান রূপনগর এলাকার একটি মাদ্রাসায় পড়তো। এ ঘটনায় ঘাতক ময়লার গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ।

আটক হওয়া চালকের নাম মো. সোহেল। তিনি ডিএনসিসি অঞ্চল-২ এর বর্জ্য শাখার অস্থায়ী কর্মচারী।

ডিএনসিসির অঞ্চল-২ এর বর্জ্য শাখার এক ইন্সপেক্টর নাম না প্রকাশের শর্তে বলেন, ‘সোহেলের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। তার হাতে এত বড় ময়লার গাড়ি তুলে দেওয়া ঠিক হয়নি।’

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘গাড়িসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটানয় মামলা প্রক্রিয়াধীন।’




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT