ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চলমান লকডাউনের ৩য় দিনে গৌরীপুরে ২২টি মামলায় ৩২ হাজার ৯শ টাকা জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:২৯, ৩ জুলাই, ২০২১

লকডাউনের ৩য় দিন শনিবার (৩ জুলাই) সরকারি বিধি–নিষেধ অমান্য করায় ময়মনসিংহে ২২ টি মামলায় ৩২ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার গৌরীপুর উপজেলা ও পৌর শহরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।


গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিলো। কিন্ত সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান–পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে ২২ টি মামলায় ৩২ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন জানায় সরকারি বিধিনিষেধ অমান্য ও লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৫ টি মামলায় ১৯ হাজার টাকা, উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান ১৭ টি মামলায় ১৩ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ধরণের সচেতনতামূলক ও মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT