ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ৩ বছর পর রাসেল হত্যার প্রধান আসামী সাজন গ্রেফতার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ০৩:০১, ১৭ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে রাসেল হত্যার প্রধান আসামী সাজনকে শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাজারস্থ পূজা মন্ডপের পিছন থেকে ধাওয়া করে মধ্যবাজারে গ্রেফতার করেছে গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন খানের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী গৌরীপুর পৌরসভার উত্তর বাজার মোড় এলাকার মনু মিয়ার ছেলে সাজন (৩০)। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো: বোরহান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নাইমুজ্জামান ও এএসআই আক্তারুজ্জামানকে সাথে নিয়ে আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশ দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মধ্যবাজার এসে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গত ৫ আগষ্ট ২০১৭ সালে গৌরীপুর উত্তর বাজার এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে রাসেল (২৬) নামে এক যুবকের বস্তাবন্ধি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের আগে নিজ বাড়ী পশ্চিম ভালুকা হতে ০২ আগষ্ট ২০১৭ বিকেল হতে রাসেল নিখোঁজ ছিল। এ ব্যাপারে রাসেলের বাবা ইদ্রিস আলী বাচ্চু সাজন, জনি ও টগরকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ- ০৫/০৮/২০১৭ইং।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT