ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ১৭৭টি বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার বিকেল ০৪:২৯, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

করোনা ভাইরাসের প্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করেন।

বিতরণকৃত সুরক্ষা-সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ও ড্রাম।

উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সহকারি শিক্ষা অফিসার আবু রায়হান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মঞ্জুরা রহমান প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT