ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম আর নেই

সাবেক ইউপি মরহুম মেম্বার নুরুল ইসলাম
সাবেক ইউপি মরহুম মেম্বার নুরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০১:১৬, ২ জুলাই, ২০২০

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম (৮৩) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারনে বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭ টায় শাহবাজপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মরহুম নুরুল ইসলাম গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেনের বাবা। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বিকেল ৩ টায় নিজ বাড়ির প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT