ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টের জরিমানা

Exif_JPEG_420

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার বিকেল ০৫:২৬, ৩১ মার্চ, ২০২১

কোভিড-১৯ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার। দিন দিন বাড়ছে আক্রান্তে হার। ইতোমধ্যে ঘরের বাইরে সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) উপজেলার হারুন পার্ক মোড়ে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পথচারীদের মাস্ক ব্যবহার না করায় জরিমানা করেন।

এসময় বিভিন্ন পেশার মানুষকে দেখা যায় দায়সারাভাবে মাস্ক ব্যবহার করতে। কারো পকেটে, কারো থুতনির নিচে ঝুলছে মাস্ক। এসময় তাদেরকেও জরিমানা ও সর্তক করা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অর্ধশতাধিক পথচারীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT