ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বীমা দিবস পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২১, ১ মার্চ, ২০২২

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ শ্নোগানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার (১ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীমা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে কর্মসূচীর মাঝে ছিল র‌্যালি, আলোচনা সভা ও গ্রাহদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ ব্রাঞ্চ ম্যানেজার মোবারক হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, বেস্ট লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় প্রধান শামীম মিয়া, জীবন বীমা কর্পোরেশন গৌরীপুরের ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল কুমার মোদক প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT