ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর(ময়মনসিংহ) ওবায়দুর রহমান,গৌরীপুর(ময়মনসিংহ) Clock শনিবার বিকেল ০৫:৫৫, ১৬ অক্টোবর, ২০২১

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যত,ভালো উৎপাদনে ভালো পুষ্টি, ভালো পরিবেশেই উন্নত জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।

এ উপলক্ষে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় অফিসার্স ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, ডিকেআইবি উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার।

আলোচনা শেষে কৃষি ক্ষেত্রে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য সিনিয়র উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন উপ-সরকারী কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম, সুখ রঞ্জন দাস, মুকতাদির হাসান, আব্দুল মতিন, উবায়েদ উল্লাহ নূরী, আল আমিন প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT