ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০২:১৫, ১১ জানুয়ারী, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার (১০ জানুয়ারী) সকাল ১১ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও তাঁদের সন্তানরা।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, শহীদ পরিবারের সদস্য ম. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, বীর মুক্তিযোদ্ধার সন্তান উজ্জল কুমার, আলী উসমান তুহিন, রাজিবুল হক, মজিবুর রহমান, রাহাত হোসেন শাকিল, জহিরুল ইসলাম ছোটন, আল মোসাব্বির অন্তর, মাজহারুল ইসলাম, রুবেল প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT