ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৮:৩৯, ৩০ মে, ২০২০

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরের বেলতলি গ্রামে ২ শিশু খেলতে গিয়ে
পুকুরে পরে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় মারা যায়। শুক্রবার উভয়ের জানাযা অনুষ্ঠিত হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোঃ রাকিব
মিয়া (৭) বুধবার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামে তার নানা চানু মিয়ার বাড়ি বেড়াতে আসে।

বৃহস্পতিবার বিকালে তার মামা মোঃ রবিকুল ইসলামের ছেলে রাব্বি মিয়া’র (৫) সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যায়ও
বাড়ি না ফেরায় তাদেরকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন।

রবিকুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন বাড়ির পেছনের পুকুরে দেখতে পান তার ছেলে রাব্বি মিয়া ও ভাগ্নে রাকিম মিয়ার লাশ পানিতে ভাসছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফন-কাফন করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT