ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে ডোবায় মিললো নিখোঁজ শিশুর লাশ 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৩, ৬ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে নিখোঁজ শিশু হাওয়া বিবি (৭) এর লাশ পাওয়া গেছে ডোবায়। সোমবার (৫জুলাই) দুপুর থেকে শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিলো না। নিহত শিশু মজিবুর রহমানের কন্যা।

নিহতের পারিবারিকসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হওয়া বিবি বাড়ি থেকে বের হয়। বিকাল হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করে। পরে বিকালে বাড়ির পাশে একটি ডোবার পানিতে তাকে ভাসতে দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধারণা করা হচ্ছে অসতর্কতা বশত মেয়েটি ডোবায় পরে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT