ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে খেলাঘর আসরের উদ্যোগে পালিত হলো গণহত্যা দিবস

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১০:৫৪, ২৫ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে আলোর ছায়া ও রুদ্রবীণা খেলাঘর আসরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় পৌর শহরের প্রধান সড়ক র‌্যালী করে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেছে।

পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন আলোচনা করেন ও খেলাঘরের সদস্যদের দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে শপথ পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন-আল-বারী, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সাবেক সভাপতি রিয়াজুল হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন তসলিম, সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন মাছুম, উদীচী’র শাখা সংসদের উপদেষ্টা মুজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল হাসান রকি, সদস্য আব্দুল লতিফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বাসদ নেতা সায়েদুর রহমান খান পাঠান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামূল হাসান অনয়, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এমদাদুল হক, শিক্ষক উজ্জল রবিদাস, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ, খেলাঘর আসরের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT