ঢাকা (সকাল ৬:৩৬) বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কোয়ারেন্টান ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে খানসামায় সচেতনতামূলক সভা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৯:৩৩, ৩ জুন, ২০২০

 খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ ও ব্যক্তিগত সুরক্ষার জন্য কোয়ারেন্টান ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দিনাজপুরের খানসামায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা, ইউপি সচিব, হিসাব-সহকারী, গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের সাথে বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে সভা করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম ও অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন। ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে অন্য এলাকা থেকে খানসামা উপজেলায় আগতদের কোয়ারেন্টান ও সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,পুলিশ, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করতেছি এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT