ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

করোনা রোগী শনাক্তকরণে ভোলায় স্থাপন হচ্ছে পিসিআর ল্যাব

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৮, ২৩ এপ্রিল, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনো রোগী শনাক্তকরণের জন্য খুব শিগগির পিসিআর ল্যাব স্থাপন করা হবে। একই সঙ্গে ১০টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) বেড দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোলার জন্য একটি পিসিআর ল্যাব অনুমোদন হয়েছে বলে একজন সচিবের কাছ থেকে খরবটি জানতে পেরেছি। তাই নিশ্চিত করে বলা যায় আমরা খুব শিগগির সরকারের পক্ষ থেকে করোনো রোগী পরীক্ষার জন্য পিসিআর ল্যাব পাচ্ছি। মেশিনটি জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে। তবে কবে নাগাদ মেশিনটি ভোলায় এসে পৌঁছাবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বর্তমানে জেনারেল হাসপাতালে ১০০টি বেডসহ জেলার ৭ উপজেলা হাসপাতালগুলোতে আলাদা আরো ৩০টিসহ মোট ১৩০টি আইসোলেশন বেড (করোনা ইউনিট) প্রস্তুত রাখা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT