ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কমলগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় শনাক্ত

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock রবিবার বিকেল ০৪:২৭, ১৫ নভেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে শুক্রবার বিকেলে  অজ্ঞাত তরুণীর অর্ধগলিত উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গিয়েছে। জানাযায়,শুক্রবার বিকেলে  দেওড়াছড়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া ওই তরুণীর নাম রেশমা বেগম (১৮)। সে মাধবপুর চা বাগানের চা শ্রমিক মৃত আ. রহিমের ছোট মেয়ে।

চার দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি চারদিন যাবৎ সে নিখোঁজ ছিল। নিহতের পরনের জামা, গলার লকেট ও পায়ের নুপুর দেখে তার ভাই রহমত মিয়া বোনের লাশের শনাক্ত করেন।কিন্তুু কি কারনে কেনইবা রেসমা নিখোঁজ ছিলেন তা এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,লাশের ছবি দেখেই তার পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে শনাক্ত করেন কিন্তুু পরে তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গিয়ে চূড়ান্তভাবে লাশের শনাক্ত করেন । আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT